১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

তোপের মুখে ড. ইউনূস

‘তুই সন্ত্রাসী, হাজার হাজার শিশু ও পুলিশকে হত্যা করেছিস’

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ১৩-১০-২০২৬
‘তুই সন্ত্রাসী, হাজার হাজার শিশু ও পুলিশকে হত্যা করেছিস’ ছবি: সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে ‘তুই সন্ত্রাসী, হাজার হাজার শিশু ও পুলিশকে হত্যা করেছিস, ফিরে যা’—এমন মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন নিউইয়র্কে অবস্থানরত প্রবাসীরা।

সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।


এর আগে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে ওই বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় উপস্থিত কেউ কেউ বাংলাদেশে গ্রেপ্তার, পুলিশ সদস্যদের হত্যা ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে তাকে যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান।

 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইতে শোনা যায়। তাকে উদ্দেশ করে ওই ব্যক্তি বলেন, ‘তুই সন্ত্রাসী’।


‘তুই বাংলাদেশে মানুষ হত্যা করেছিস। এখন কেন এখানে এসেছিস? আমাদের বল, কেন এসেছিস?’

এক পর্যায়ে ওই ব্যক্তি বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তোলেন। তাকে বলতে শোনা যায়, ‘তুই বাংলাদেশে মানুষ হত্যা করেছিস। এখন কেন এখানে এসেছিস? আমাদের বল, কেন এসেছিস?’

এ সময় সময় ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও তোলা হয়।

তবে এ ঘটনায় প্রবাসীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 
গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। তার পর থেকে সারা দেশে ‘মব’সহ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।


তার সময়ে হামের টিকা নিয়ে ‘ভুল সিদ্ধান্ত’-এর কারণে গত কয়েক মাসে সহস্রাধিক শিশুর মৃত্যু হয়েছে। এর জন্য ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।




আরো খবর

সর্বশেষ সংবাদ