১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ১৪-১০-২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগস ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি ওষুধ কোম্পানির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন দুপুর ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে পরে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আজ বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ১০টা ১৫ মিনিটে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আরও আটটি ইউনিট পাঠানো হয়।

এরপর দফায় দফায় ফায়ার সার্ভিস ইউনিটের সংখ্যা বাড়ানোর কথা জানানো হয়। বেলা ১টার দিকে এক এসএমএসে ফায়ার সার্ভিস জানায়, ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি, উত্তরা ফায়ার স্টেশনের ৩টি, গাজীপুর চৌরাস্তা মডার্ন স্টেশনের ৪টি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৪টি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি, পূর্বাচল ফায়ার স্টেশনের ৩টি ইউনিট এবং মিরপুর থেকে হ্যাজম্যাট টেন্ডার (অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষায়িত যান) মিলিয়ে মোট ২০টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আজ বুধবার সকালে প্রথমে এসেনসিয়াল ড্রাগসে আগুন লাগার তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। পরে এক সংশোধনীতে প্রতিষ্ঠানটির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল বলে জানানো হয়।




আরো খবর

সর্বশেষ সংবাদ