১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক নিজেই

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ১৯-১০-২০২৬
​গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক নিজেই ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজের গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে প্রেসক্লাবে যাওয়ার সময় গাড়ি থেকে নিজ হাতে লোগো খোলেন তিনি।

এ সময় ইশরাক গণমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্তে নয়, বিশেষ কারণে নিজেই পদত্যাগ করছেন। তবে, মাদকের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।      

এর আগে, শনিবার গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।




আরো খবর

সর্বশেষ সংবাদ