১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​শাহজাদপুরে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

আপলোড সময় : ১৯-১০-২০২৬
​শাহজাদপুরে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১ ছবি: টিডিএস
সেলিম তালুকদার, শাহজাদপুর॥

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজোনা ইউনিয়নের চরবাচরা নতুনপাড়া গ্রামের ৭ বছরের (১ম শ্রেণীর ছাত্রীকে) এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে  এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
 
আটককৃত ব্যাক্তির নাম আব্দুর রহমান, তিনি একই গ্রামের মৃত এশারত আলীর ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে গত শুক্রবার (১৯ অক্টোবর) শাহজাদপুর থানায় আব্দুর রহমানকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত আব্দুর রহমান ও তাদের বাড়ি পাশাপাশি। গত ১৩ অক্টোবর বিকেলে  শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় আসামী ফুসলিয়ে তাকে নিজ ঘরে ডেকে নিয়ে যায় এবং তার উপর যৌন নির্যাতনের চেষ্টা চালায়। 

শিশুর চিৎকারে অভিযুক্ত ব্যাক্তি তাকে ছেড়ে দিলে সে দৌড়ে বাড়ি পালিয়ে এসে বিষয়টি পরিবারকে জানায়। 

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আসামীর পারিবার সূত্র দাবী করেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলায় তাকে আটক করা হয়েছে।




আরো খবর

সর্বশেষ সংবাদ