১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪

জেলা প্রতিনিধি॥
আপলোড সময় : ২০-১০-২০২৬
​নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ ছবি: সংগৃহীত



নিহতদের মধ্যে শরীয়তপুরে তিনজন, রাজশাহীর দুইজন, একজন পটুয়াখালীর এবং একজন ফরিদপুরের বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার


নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

মঙ্গলবার ভোর সোয়া ৪টায় উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল আলম।

তিনি বলেন, ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পৌর এলাকায় একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বরিশাল থেকে রাজশাহীগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিক, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার আব্দুস সামাদ ফকির (৭০), জুয়েল (৪০), সালাম মোল্লা (৪৬), কাশেম (৩৫), শাহীন (৩২), শহিদুল ইসলাম (৪৫), রাজশাহীর বাগমারা উপজেলার আনোয়ার হক (৩০), নওগাঁর সান্তাহারের ঘোনঠোলা এলাকার রাসেল আলী (৩৩), ফরিদপুর সদরের হিমেল জামাদার, ৩৫, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শিশু তাছফিয়া (৮), দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ঝিনাইদহ সদর উপজেলার আবুল কালাম (৫৬) এবং বাসের চালক রাজশাহীর গোদাগাড়ী এলাকার বাসিন্দা মো. সোহেল রানা (৪০)।  অন্যদের পরিচয় জানা যায়নি।

জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে অনুদানের কথাও বলেছেন তিনি।




আরো খবর

সর্বশেষ সংবাদ