১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে যুব মহিলা লীগ নেত্রী আটক

আপলোড সময় : ২২-১০-২০২৬
​সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে যুব মহিলা লীগ নেত্রী আটক ছবি: টিডিএস

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা॥



চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা।

আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহালা কলোনি এলাকার মো. জুলমত আলীর মেয়ে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আটকের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।




আরো খবর

সর্বশেষ সংবাদ