১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​সরকার অনুমোদন দিলে যেকোনো ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ২৬-১০-২০২৬
​সরকার অনুমোদন দিলে যেকোনো ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি ছবি: সংগৃহীত

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে যেকোনো ব্যবস্থা নিতে পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না। সবাইকে আইন মেনে চলতে হবে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।

এ সময় পাড়া-মহল্লায় মাদকের বিস্তার ও মাদক কারবারের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ তোলেন তিনি। আইজিপি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা কবে দেশে আসবেন, সেটি পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।




আরো খবর

সর্বশেষ সংবাদ