১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​বয়স ৩৫ পেরিয়ে গেলে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ২৭-১০-২০২৬
​বয়স ৩৫ পেরিয়ে গেলে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে প্রতিকী ছবি
 

বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন এ নিয়ম কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে



আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন এ নিয়ম কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে।

মঙ্গলবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বার কাউন্সিল।


কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার বলেন, “আজকে আমরা আইনজীবীদের তালিকাভুক্তি নিয়ে একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি। সেখানে বয়স ৩৫ নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান শিক্ষার্থীদের কথা ভেবে ২০৩০ থেকে নির্ধারিত বয়স অনুসরণ করা হবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ অগাস্ট বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের এই সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে।




আরো খবর

সর্বশেষ সংবাদ