১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

আলাদত প্রতিবেদক॥
আপলোড সময় : ২৯-১০-২০২৬
​মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড মাহবুব উল আলম হানিফ


মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।

এই মামলার অন্য আসামি কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও, ৪ আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

হানিফসহ মামলার চার আসামিই পলাতক। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালে ২ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন হয়।

এতে সাক্ষ্যদেন মোট ১৮ জন। দুই দফায় শেষ হয় যুক্তিতর্ক। এর পরই আজ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 




আরো খবর

সর্বশেষ সংবাদ