১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ০১-১১-২০২৬
​গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি: সংগৃহীত

গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।

রোববার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন।

তিনি জানান, জেলার কালিয়াকৈর ও সফিপুর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছেছেন। শিল্প পুলিশকে সহায়তা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ঠেকাতে বিজিবি মোতায়েন করা হয়েছে কি না জানতে চাইলে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি পুলিশ সুপার। 




আরো খবর

সর্বশেষ সংবাদ