১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​তাহসিফের সঙ্গী দিশা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ০১-১১-২০২৬
​তাহসিফের সঙ্গী দিশা গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সওরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তাঁর ঘনিষ্ঠ সঙ্গী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। ৩১ অক্টোবর, শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী নৌ পুলিশের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানায়, শনিবার গভীর রাতে রিমান্ড আদেশের আওতায় দীপ নামের আরেক সহযোগীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে, তাহসিফের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জিজ্ঞাসাবাদের জন্য দীপকে হেফাজতে নিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ তদন্তকারীদের কাছে ঘটনার আগে তাহসিফের সঙ্গে তাঁদের বিভিন্ন স্থানে যাতায়াত ও অবস্থানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।




আরো খবর

সর্বশেষ সংবাদ