১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার, কে কোথায় দায়িত্বে

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ০৩-১১-২০২৬
​একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার, কে কোথায় দায়িত্বে প্রতিকী ছবি

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারদের তালিকা:

নীলফামারী জেলা: মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. মেনহাজুল আলম, পিপিএম-সেবা-কে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা: এর আগে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজার আগের আদেশ বাতিলপূর্বক মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জামালপুর জেলা: বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবা-কে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বরগুনা জেলা: পুলিশ সদর দপ্তরের এসআরবির পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতীকে বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিআইডি ও অন্যান্য পদায়ন: নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং জামালপুরের পুলিশ সুপার মোহা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও গত ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপনে নেত্রকোনার বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে মো. তরিকুল ইসলামের বদলির আদেশটি বাতিল করা হয়েছে।




আরো খবর

সর্বশেষ সংবাদ