১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জাগরণী চক্র ফাউন্ডেশন: পরকিয়ায় জড়িত থাকার অভিযোগে ফিল্ড অফিসার জুয়েলকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার॥
আপলোড সময় : ০৪-১১-২০২৬
জাগরণী চক্র ফাউন্ডেশন: পরকিয়ায় জড়িত থাকার অভিযোগে ফিল্ড অফিসার জুয়েলকে অব্যাহতি ছবি ফেসবুক থেকে সংগৃহীত

পরকীয়াসহ নানাবিধ অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’-এর মধুপুর শাখার জুনিয়র ফিল্ড অফিসার জুয়েল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংস্থাটির জোনাল ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৪ নভেম্বর) জাগরণী চক্র ফাউন্ডেশনের সিরাজগঞ্জস্থ জোনাল ম্যানেজার আব্দুল হান্নান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জোনাল ম্যানেজার আব্দুল হান্নান জানান, "জাগরণী চক্র ফাউন্ডেশন একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), যা মূলত সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে। তাই আমাদের প্রতিটি কর্মী ও স্টাফের নৈতিক ও চারিত্রিক বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকি।"

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই কর্মকর্তার আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে জুয়েল হাসান নিজেই চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন করলে, সংস্থাটি তা গ্রহণ করে এবং আবেদন মঞ্জুর করে। তবে প্রতিষ্ঠানটি একটি আর্থিক খাত হওয়ায় তাঁর সঙ্গে সমস্ত আর্থিক হিসাব-নিকাশ বুঝিয়ে নেওয়ার প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার নেপথ্য:

অভিযুক্ত জুয়েল হাসান সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের জুড়ান শেখের ছেলে। তিনি জাগরণী চক্র ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জোনের টাঙ্গাইল জেলার মধুপুর শাখায় জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে থাকা অবস্থাতেই নিজ এলাকার দুই সন্তানের এক জননীর সঙ্গে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।

সম্প্রতি স্থানীয় লোকজনের হাতে জুয়েল ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। পরবর্তীতে স্থানীয়ভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়। তবে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এর জেরে জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেয়।




আরো খবর

সর্বশেষ সংবাদ