১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​রাঙ্গামাটিতে খেলতে গিয়ে ফাঁস লেগে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি॥
আপলোড সময় : ০৭-১১-২০২৬
​রাঙ্গামাটিতে খেলতে গিয়ে ফাঁস লেগে শিশুর মৃত্যু প্রতিকী ছবি

রাঙ্গামাটি : রাঙ্গামাটির লংগদু উপজেলায় বাড়িতে ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত কিশোরের নাম অর্জিত চাকমা। সে লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত দেব চাকমা ও কোনা চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়িতে ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লংগদু থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।




আরো খবর

সর্বশেষ সংবাদ