১৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​পুতিন-শির সঙ্গে বৈঠকে ইউক্রেন নয়, ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক॥
আপলোড সময় : ১৪-১১-২০২৬
​পুতিন-শির সঙ্গে বৈঠকে ইউক্রেন নয়, ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে সেখানে আলোচনার পরিকল্পনা নেই তার। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেনজেনে অনুষ্ঠেয় বৈঠকের আগে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের সঙ্গে এক ফোনালাপে ওই কর্মকর্তা বলেন, ‘আমার ধারণা, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট ইরান নিয়ে আলোচনা করতে চান।’

তবে ইউক্রেন ইস্যুতে কিয়েভ ও মস্কোর সঙ্গে ওয়াশিংটনের আলাদা কূটনৈতিক আলোচনা চলছে বলে জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে আমাদের সম্পূর্ণ আলাদা একটি আলোচনার প্রক্রিয়া রয়েছে। চীন মূলত সেই প্রক্রিয়ার অংশ নয়। তাই সেখানে ইউক্রেন নিয়ে আলোচনা করাটা উপযুক্ত বলে মনে হয় না।’

এছাড়া বৈঠকে বিশ্বে পরমাণু বোমার মজুত কমানোর বিষয়টি নিয়ে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বে পরমাণু বোমার বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন ট্রাম্প। তাই বোমার মজুত কমানোর বিষয়টি বৈঠকে তুলবেন তিনি।

তবে তিন নেতার এ বৈঠকে পরমাণু বোমা কমানো নিয়ে আলোচনার বিষয়ে ট্রাম্পের বারবার জোর দেওয়ায় কিছুটা অসন্তুষ্ট চীন। বাণিজ্য ও অর্থনীতিকেন্দ্রিক সম্মেলনের আয়োজক দেশটি এ আলোচনায় আগ্রহ দেখায়নি। পারমাণবিক বোমার সবচেয়ে বড় মজুত রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে। এ বিষয়ে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে আলোচনায় বসার চেষ্টাও প্রত্যাখ্যান করে আসছে বেইজিং।

সূত্র : এএফপি




আরো খবর

সর্বশেষ সংবাদ