১৮ নভেম্বর ২০২৬

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

​এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

টিডিএস ডেস্ক॥
আপলোড সময় : ১৮-১১-২০২৬
​এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত

এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশ দেন বলে জানা গেছে।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠকের একটি সূত্র নিশ্চিত করেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। 




আরো খবর

সর্বশেষ সংবাদ