​পাবনায় নেশার টাকা না দেওয়ায় মাকে গলাকেটে হত্যা, ছেলে আটক

আপলোড সময় : ২০-১০-২০২৬ , আপডেট সময় : ২০-১০-২০২৬

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত তাদের সন্তান উদ্দিন সর্দার (২৩)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উদ্দিন সর্দার মাদকাসক্ত ছিলেন। মাঝেমধ্যেই মায়ের সঙ্গে নেশার টাকা নিয়ে ঝামেলা করতো। মঙ্গলবার সকালে টাকা না দিলে মাকে মেরে ফেলার হুমকি দেয়। হুমকির পরও মা টাকা না দেওয়ায় কাঁচি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই সূর্যবানু মারা যান।


ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ির থেকে গ্রিল কেটে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :