​রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা

আপলোড সময় : ২০-১০-২০২৬ , আপডেট সময় : ২০-১০-২০২৬

কোচের সঙ্গে বিরোধের জেরে পর্তুগাল জাতীয় দল ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা করেছে। তবে শাস্তি থাকলেও আগামী নভেম্বরে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে খেলতে পারবেন ৪১ বছর বয়সি এই তারকা।

পর্তুগালের প্রধান কোচ হোর্হে জেসুসের সঙ্গে খেলার সময় নিয়ে বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। নরওয়ের বিপক্ষে ম্যাচে একাদশে সুযোগ না পেয়ে বেঞ্চে ছিলেন রোনালদো। পরে কোচের বিরুদ্ধে দেওয়া কথা না রাখার অভিযোগ তুলে দল ছাড়েন তিনি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তার দাবি, নরওয়ের বিপক্ষে তাকে ৩০ মিনিট খেলার সুযোগ দেওয়ার কথা জানিয়েছিলেন কোচ। সেই আশ্বাসে মাঠে নামার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। বিরতির পর ওয়ার্মআপ করলেও শেষ পর্যন্ত আর খেলার সুযোগ পাননি।

রোনালদোর ভাষ্য, ‘কোচ আমাকে জিজ্ঞেস করেছিলেন, নরওয়ের বিপক্ষে ৩০ মিনিট খেলতে প্রস্তুত কি না। আমি রাজি হয়েছিলাম। তিনি আমাকে প্রস্তুত থাকতে বলেছিলেন, কারণ আমি ৩০ মিনিট খেলব। কিন্তু শেষ পর্যন্ত তিনি আমাকে মাঠে নামাননি। কোচ আমার কাছে দেওয়া কথা রাখেননি।’

এ ঘটনায় ফেডারেশন যে শাস্তি দেবে, তা মেনে নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন রোনালদো। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
      

সোমবার রোনালদোর শাস্তির বিষয়টি জানায় এফপিএফ। এর আগে তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

তবে এই ঘটনার মধ্যেও পর্তুগাল অধিনায়কের পাশে থাকার বার্তা দিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা। তার প্রত্যাশা, কোচ জেসুসের সঙ্গে বিরোধের অবসান ঘটিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন রোনালদো।

প্রোয়েনসা বলেন, ‘রোনালদো পর্তুগিজ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় সম্পদ। তিনি আমাদের অধিনায়ক এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ 

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :