খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপলোড সময় : ২২-১০-২০২৬ , আপডেট সময় : ২২-১০-২০২৬


খুলনায় এক গৃহবধূকে (২৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর লবণচরা থানার জিন্দাপাড়া এলাকার সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত খুশি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন সরদার ওরফে ব্লেডবাবু এবং তাঁর স্ত্রী খুশি মাদক কারবারের সঙ্গে জড়িত বলে এলাকায় পরিচিত। মাদকসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে আসেন। তাঁদের একজন খুশিকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন খুশিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশের মানুষের কাছ থেকে হত্যার তথ্য সংগ্রহ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :