সাফের নয়া দল ঘোষণা

আপলোড সময় : ২৪-১০-২০২৬ , আপডেট সময় : ২৪-১০-২০২৬


অনিশ্চয়তায় থাকা রোনান সুলিভানকে প্রথমবারের মতো দলে পাচ্ছে বাংলাদেশ। তাকে নিয়েই সাফের ২৮ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশি বংশোদ্ভূত রোনান ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম নজর কাড়েন। ওই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। রোনান গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানে জেতান। এরপর ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও একটি গোল করেন। গ্রুপপর্বে করেন এক গোলে সহায়তা।

রোনানের মতো প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলা মাহি খান। এই ফুটবলার চলতি মৌসুমে ৭ ম্যাচে করেছেন ৯ গোল। মাহি এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন।

বাংলাদেশের মাটিতে আয়োজিত হতে যাওয়া ১৫তম সাফ মাঠে গড়াবে আগামী ৫ নভেম্বর। লাল সবুজের প্রতিনিধিরা ভুটানের বিপক্ষে ওই দিনই প্রথম ম্যাচ খেলতে নামবে। ১১ নভেম্বর গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। মোট দুটি গ্রুপে গ্রুপপর্বের খেলা অনুষ্ঠিত হবে। এই দুই গ্রুপ থেকে ৪টি দল সেমিফাইনালে যাবে। সেমির দুটি ম্যাচ হবে ১৪ নভেম্বর। ফাইনাল ১৭ নভেম্বর।

বাংলাদেশ স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইউসুফ, ইসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান সুলিভান ও মাহি খান।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :