​দুই সন্তানকে নিয়ে জন্মদিন উদযাপন পরীমণির

আপলোড সময় : ২৪-১০-২০২৬ , আপডেট সময় : ২৪-১০-২০২৬

শনিবার (২৪ অক্টোবর) পরীমণির জন্মদিন। জন্মদিন ঘিরে পরীমণিকে নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। তবে, এবার জমকালো আয়োজনের আগে দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে সঙ্গে নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিনের প্রথম প্রহর উদযাপন করেছেন ঢালিউডের এই চিত্রনায়িকা। শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে সন্তানদের সঙ্গে কেক কাটার সেই আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, পূণ্য ও প্রিয়মকে নিয়ে লাল রঙের গাউনে নিজের জন্মদিন উদযাপন করছেন পরীমণি। এ সময় নায়িকাকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়। কেক কাটার সময় মাকে ভালোবাসা ও চুম্বনে ভরিয়ে দেয় দুই সন্তানই। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও সংগ্রামের পথ পেরিয়ে এখন দুই সন্তানকে ঘিরেই যেন তার পুরো পৃথিবী।      

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।   

এদিকে, শনিবার সন্ধ্যায় ঢাকার পার্শ্ববর্তী একটি নিরিবিলি ভেন্যুতে পরীমণির জন্মদিন উপলক্ষে বসবে ‘শিউলি সন্ধ্যা’র আসর। সেখানে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন অভিনেত্রী। 

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :