​বিচ্ছেদ গুঞ্জনে তৃতীয় পক্ষকে দুষলেন গোবিন্দ

আপলোড সময় : ২৬-১০-২০২৬ , আপডেট সময় : ২৬-১০-২০২৬

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলোহ নিয়ে বেশ কয়েক মাস হলো আলোচনা চলছে। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে সম্প্রতি একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা। এবার সেই অভিযোগের জবাব দিয়েছেন গোবিন্দ।

অভিনেতার দাবি, কেউ একজন সুনীতাকে প্রভাবিত করছেন। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি অভিনেতা।

এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬২ বছর বয়সী গোবিন্দ বলেন, কাউকে প্রকাশ্যে অপমান করা বা বিব্রত করা তার স্বভাব নয়। সাত-আট বছর আগে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা করেছিলেন।

গোবিন্দ বলেন, ‘সাত-আট বছর আগে আমি বলেছিলাম, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। এখন আমরা সবাই একই চক্রের মধ্যে আটকে গেছি। আমার নামের সঙ্গে সব সময় বদনামের বিষয়টি জড়িয়ে থাকে।’

সুনীতার অভিযোগের পেছনে অন্য কারও ইন্ধন রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন গোবিন্দ। তার মতে, তাদের দুজনকে ঘিরে একটি খেলা চলছে।

অভিনেতা বলেন, ‘যারা তাকে (সুনীতা) প্রভাবিত করছেন, তারা ক্লান্ত হয়ে পড়া পর্যন্ত আমি তার অভিযোগ এড়িয়ে যাব। তখন তাঁরা বুঝতে পারবেন, গোবিন্দর সঙ্গে ভুল করেছেন।’

তিনি আরও বলেন, ‘তিক্ততা কখনো মিষ্টি হয়ে উঠবে না। এই সময়টা পার হয়ে গেলে মানুষ বলবে, আমি সম্মানের সঙ্গে আচরণ করেছি। আমি তাঁদের ফাঁদে পা দিচ্ছি না।’

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা আহুজা। তাদের দুই সন্তান—মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। দীর্ঘদিনের এই দাম্পত্য সম্পর্ক নানা সময়ে আলোচনায় এসেছে। সম্প্রতি গোবিন্দর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলায় বিষয়টি আবারও সামনে আসে।

গোবিন্দর ‘রূপা’ সিনেমার সহশিল্পী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তার কথিত সম্পর্কের বিষয়ে সুনীতা প্রকাশ্যে মন্তব্য করলে বিতর্ক আরও বাড়ে। লালবাগচা রাজা মন্দিরে গোবিন্দ ও কোমল রানির একসঙ্গে উপস্থিতির ঘটনাও আলোচনায় আসে। পরে কোমল রানি এ বিষয়ে মুখ খোলেন। এক বিবৃতিতে গোবিন্দর সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন অস্বীকার করেন তিনি।

অন্যদিকে, গোবিন্দ এই সম্পর্কের গুঞ্জনকে তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিত বলে দাবি করেছেন।

এ বিষয়ে সংবাদ সংস্থা এএনআইকে অভিনেতা বলেন, ‘এটা কারও দোষ নয়। এটি খুব কৌশল করে পরিকল্পনা করা হয়েছে। আরও এমন ঘটনা ঘটবে। আমাকে পরিবার থেকে দূরে সরিয়ে সমাজে আমার ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনার অংশ ছিল এটি।’ সূত্র: আউটলুক ইন্ডিয়া

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :