দ্য ডেইিল স্কাই পত্রিকার রিপোর্টের ফল

সিরাজগঞ্জ চায়না বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আপলোড সময় : ২৬-১০-২০২৬ , আপডেট সময় : ২৬-১০-২০২৬

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যৌথ উদ্যোগে গত সোমবার যমুনা নদীর পশ্চিম পাড়ে ক্রস বার-৩ ও ৪ (যা স্থানীয়ভাবে ‘চায়না বাঁধ’ নামে পরিচিত) সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।   

‘সিরাজগঞ্জ চায়না বাঁধে ৬৩৮ কোটি টাকা ব্যয়ের পরও ৯৯২ একর জমি দখল’ শিরোনামে দ্য ডেইিল স্কাই পত্রিকায় সংবাদ প্রকাশের ঠিক পরের দিনই প্রশাসনের এই সাহসী পদক্ষেপ সর্বমহলে দারুণ প্রশংসিত হয়।   

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-হেল-মাফি'র নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। 

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে জেলা প্রশাসন ও পাউবোর সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উচ্ছেদ কাজে সহায়তা করতে পুলিশ বাহিনী নিয়োজিত ছিল। 

উল্লেখ্য, সরকারের ৬৩৮.১৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে সিরাজগঞ্জ শহর সংলগ্ন যমুনা নদীর পশ্চিম পাড়ে উদ্ধার ও উন্নত করা প্রায় ৯৯২ একর জমি দীর্ঘদিন ধরে প্রায় অব্যবহৃত রয়েছে। এর বিভিন্ন অংশ ধীরে ধীরে জবরদখল হয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।   

সহকারী কমিশনার আব্দুল্লাহ-হেল-মাফি বলেন, “জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলামের নির্দেশেই আমরা এই অভিযান পরিচালনা করেছি। সরকারি জমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা জবরদখল বরদাশত করা হবে না। এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।” 

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :