​পাবনায় মালঞ্চি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একই সঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৫

আপলোড সময় : ৩০-১০-২০২৬ , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৬:১১:৫৪ অপরাহ্ন

পাবনা সদর উপজেলার মালঞ্চি এলাকায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

আজ শুক্রবার বিকেলে উপজেলার সোনাপাতিলা বিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সোনাপাতিলা বিলে কয়েকজন স্থানীয় বাসিন্দা মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন।

স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :