​কারিগরিতে পাসের হার ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন

আপলোড সময় : ৩১-১০-২০২৬ , আপডেট সময় : ৩১-১০-২০২৬

২০২৬ সালের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এ বছর মোট ১ লাখ ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৮৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন।

পরীক্ষার ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৪৪ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর পরীক্ষায় ৭৪ হাজার ৮৪ জন ছাত্র অংশ নিয়ে পাস করেছে ৩৩ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন। অন্যদিকে ২৮ হাজার ৮৬৩ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০৬ জন।

এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৭২টি কেন্দ্রে ১ হাজার ৮৬৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :