ডিবি হারুনসহ পুলিশের আট কর্মকর্তা বরখাস্ত

আপলোড সময় : ৩১-১০-২০২৬ , আপডেট সময় : ৩১-১০-২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও বিতর্কিত ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদসহ পুলিশের আট কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করা হয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এসব কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছিল। আগেই সাময়িক বরখাস্ত হওয়া হারুন-অর রশীদ বর্তমানে পলাতক।

হারুন ছাড়া বরখাস্ত হওয়া অন্য সাত কর্মকর্তা হলেন রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, রাজশাহী ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, লক্ষ্মীপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ, নৌ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সাবেক সহকারী কমিশনার ফারহানা তাসকিন, সাবেক সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান ও সাবেক সহকারী কমিশনার কাজী মিজানুর রহমান।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :