সিরাজগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সন্মাননা পেলেন

আপলোড সময় : ০৮-১০-২০২৬ , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৪:২২:২৫ অপরাহ্ন
উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান।

বুধবার (৭ অক্টোবর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

সভায় সেপ্টেম্বর মাসে বিশেষ অবদানের জন্য জেলার ৩৪ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ওসি মোঃ রাকিবুল হাসানকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননা দেওয়া হয়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :