​২০০ কোটি রুপি জালিয়াতির মামলা: ফের আদালতে তলব নোরাকে

আপলোড সময় : ০১-১১-২০২৬ , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০২:১৮:০১ অপরাহ্ন

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলায় আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এ মামলায় সুকেশের কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগে এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। এবার মামলার সূত্র ধরে নোরাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামীকাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তাঁকে সরকারি সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে বলা হয়েছে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নোরার যোগাযোগ ও উপহার গ্রহণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে।

সম্প্রতি বিষয়টি নতুন করে সামনে আসে সুকেশের একটি চিঠিকে কেন্দ্র করে। চলতি বছরের আগস্টে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর হাতে লেখা একটি চিঠি। 

সেখানে নোরাকে নিয়ে বেশ কিছু সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য নোরাকে কয়েক কোটি রুপি দিয়েছিলেন তিনি। শুধু বাড়ি কেনার অর্থই নয়, উপহার হিসেবে নোরাকে দামি প্রসাধনী ও বিলাসবহুল গাড়িও দিয়েছিলেন। এ ছাড়া তাদের মধ্যকার হোয়াটসঅ্যাপ কথোপকথনের কিছু অংশও প্রকাশ্যে আনেন তিনি।

সুকেশের চিঠিতে উঠে আসে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রসঙ্গও। তাঁর দাবি, জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য তাঁকে নিয়মিত প্ররোচিত করতেন নোরা। এ সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এমনকি দিনে একাধিকবার ফোন করে বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থ দাবি করতেন বলেও দাবি সুকেশের।

উল্লেখ্য, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলায় সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে তদন্তের সময় নোরাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও দিল্লি পুলিশ।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :