​২৪ ঘণ্টা বন্ধ থাকবে প্রিপেইড মিটার রিচার্জ: ডেসকো

আপলোড সময় : ০৪-১১-২০২৬ , আপডেট সময় : ০৪-১১-২০২৬

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) তাদের প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে জানানো হয়েছে, সিস্টেম আপগ্রেডের কাজের জন্য সাময়িকভাবে সেবা ব্যাহত হতে পারে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডেসকো এই নির্দেশনা প্রদান করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব গ্রাহকের প্রিপেইড মিটারের নম্বর '৩' দিয়ে শুরু হয়, তাদের মিটার রিচার্জ সেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। সিস্টেম আধুনিকায়নের কাজের সুবিধার্থে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত এই সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।

রক্ষণাবেক্ষণ চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এড়াতে ডেসকো গ্রাহকদের আগেই মিটার রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ডেসকো জরুরি প্রয়োজনে তাদের হেল্পলাইন নম্বর ১৬১২০ অথবা ১৬৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :