​যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন নিপীড়নের ছবি-ভিডিও ধারণের অভিযোগ, সাবেক শিবির নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-১১-২০২৬ , আপডেট সময় : ০৪-১১-২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন বিকৃত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে রাইয়ান আবদুল বাতেন নামে ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পেশায় একজন শিক্ষক।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তার সংক্রান্ত তথ্যভান্ডার ‘টাম্পাবাস্ট’-এ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য প্রকাশ করা হয়েছে। একইভাবে ‘আমেরিকাস টপ মাগশট’ ওয়েবসাইটেও তাঁর গ্রেপ্তার, অভিযোগ ও ছবি প্রকাশিত হয়েছে।

রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা মামলার পরবর্তী অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। তবে তিনি অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :