জনগণের কষ্ট লাঘব ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার নিরলসভাবে কাজ করছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

আপলোড সময় : ০৬-১১-২০২৬ , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৬:০১:৩৯ অপরাহ্ন

তরুণ কান্তি, ঠাকুরগাঁও॥

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব গ্রহণের পর বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্ট লাঘব করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, "আমরা মানুষকে সাবলম্বী করার লক্ষ্যে কাজ করছি। তাদের আয় বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের প্রধান লক্ষ্য।"

স্কাউটিং-এর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শিশুকাল থেকেই স্কাউটিং-এর মাধ্যমে শৃঙ্খলা ও নৈতিকতা শিক্ষায় দীক্ষিত হলে তরুণ সমাজ বিপথগামী হবে না। তারা সমাজের নানাবিধ অনিয়ম, বৈষম্য ও মাদক থেকে নিজেদের রক্ষা করতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক, রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :