কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

আপলোড সময় : ০৬-১১-২০২৬ , আপডেট সময় : ০৬-১১-২০২৬

কক্সবাজারের খরুলিয়ায় মাইক্রোবাস থামিয়ে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করেছে মোটরসাইকেলে আসা ছয়জন আরোহী। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল হককে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য জানিয়েছেন।

চিকিৎসাধীন মাহমুদুল হক বলেন, বাসা থেকে নিজের মাইক্রোবাসে তিনি রামুর দিকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে ছয় ব্যক্তি তার গতিরোধ করে।

এরপর তাকে লক্ষ্য করে একে একে তিনটি গুলি ছোড়া হয়। একপর্যায়ে মাথায় গুলি করার চেষ্টা করা হলেও অস্ত্র থেকে গুলি বের হয়নি। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

হামলাকারীদের মধ্যে লিংকরোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাছেরকে চিনতে পেরেছেন বলে দাবি করেন মাহমুদুল।


ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আমাদের টিম সেখানে কাজ করছে। আমরা একটি মোটরসাইকেল জব্দ করেছি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :