​পরীমনিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন হিরো আলম

আপলোড সময় : ১০-১১-২০২৬ , আপডেট সময় : ১০-১১-২০২৬

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় চিত্রনায়িকা পরীমনিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেছেন, যে মিডিয়া কাউকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই তাকে জিরোইনও বানাতে পারে।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে হিরো আলম বলেন, আজকে যদি মিডিয়া না থাকত, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।

পরীমনির আচরণ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মাঝে যারা সেলিব্রিটি ও মিডিয়াপারসন আছেন, তাদের সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিক ভাইকে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।

পরীমনিকে উদ্দেশ করে হিরো আলম আরও বলেন, আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইনও বানাতে পারে। তাই আপনার কাছে অনুরোধ, এই ঘটনা নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার অবসান ঘটান এবং আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন।

এর আগে আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগকে কেন্দ্র করে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :