৫৯ বছরের নায়িকার সঙ্গে ২৫ বছরের নায়কের ঘনিষ্ঠতা, আলোচনা তুঙ্গে

আপলোড সময় : ১৪-১১-২০২৬ , আপডেট সময় : ১৪-১১-২০২৬

বয়সের ব্যবধান ৩৪ বছর। পর্দায় এমন দুই অভিনয়শিল্পীর অন্তরঙ্গ দৃশ্য দেখতে কেমন হবে, তা নিয়ে দর্শকের কৌতূহল থাকাই স্বাভাবিক। নতুন টিভি সিরিজ ‘ইয়াগা’তে এমনই একটি সাহসী দৃশ্যে অভিনয় করেছেন ২৫ বছর বয়সী হাডসন উইলিয়ামস ও ৫৯ বছর বয়সী ক্যারি-অ্যান মস। দৃশ্যটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুলেছেন দুই অভিনয়শিল্পী।

এএমসি প্লাসের নতুন সিরিজটি তৈরি হয়েছে স্লাভিক লোককথার রহস্যময় চরিত্র বাবা ইয়াগাকে কেন্দ্র করে। সিরিজে হাডসন উইলিয়ামস অভিনয় করেছেন হেনরি পার্ক চরিত্রে। ধনী পরিবারের সন্তান হেনরি একসময় নিখোঁজ হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। তার একটি অদ্ভুত অভ্যাস ছিল—নিজের যৌন সম্পর্কের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করা। এমনই একটি দৃশ্যে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যাথরিন হারগ্রোভের সঙ্গে তার সম্পর্ক। এই চরিত্রে অভিনয় করেছেন ক্যারি-অ্যান মস।

এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে মস জানান, দৃশ্যটি ধারণের আগে তাঁদের বেশ কয়েকবার মহড়া দিতে হয়েছে। পরিচালক ডেভিড ফ্রেজ ও র‍্যাচেল টালালির সঙ্গে একটি হোটেলের স্ক্রিনিং কক্ষে বসে তাঁরা দৃশ্যটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মস বলেন, ‘আমরা দৃশ্যটি নানা উপায়ে অনুশীলন করেছি। অনেকবার। দৃশ্যটি যে ক্যাট (শোর নির্মাতা ও চিত্রনাট্যকার ক্যাট স্যান্ডলার) এবং পরিচালকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝা যাচ্ছিল। সেখানে বিশেষ একটা আবহ ছিল।’
দৃশ্যটির শুরু কীভাবে হবে, তা নিয়েও ভাবতে হয়েছে মসকে। তাঁর ভাষায়, ‘দৃশ্যটি শুরু করার অনেক রকম উপায় ছিল। শুরু থেকেই কি আমি তাকে পুরোপুরি গ্রাস করে ফেলব? আবার একটা দৃশ্যের তো নিজস্ব গতিপথ বা আবেগের ওঠানামা থাকা প্রয়োজন।’

অন্যদিকে হাডসন উইলিয়ামস মনে করেন, তাঁর চরিত্র হেনরি নিজেকে পরিস্থিতির নিয়ন্ত্রক ভাবলেও বাস্তবে সে অনেকটাই সরল ও অনভিজ্ঞ। অভিনেতার ব্যাখ্যা, ‘আমি যখন হেনরি হয়ে অভিনয় করি, তখন পুরোপুরি সরল ও অজ্ঞ থাকতে পারি। সে মনে করে, সবকিছু তার নিয়ন্ত্রণে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তার হাতে। সে ভাবে, পরিস্থিতির ওপর তারই কর্তৃত্ব আছে। কিন্তু আসলে বিষয়টি তেমন নয়।’

সিরিজটিতে আরও অভিনয় করেছেন নোয়া রিড, শিলা ম্যাকার্থি, ক্লার্ক বাকো ও প্যাট্রিক গিলমোর।

স্লাভিক লোককথায় বাবা ইয়াগা এক রহস্যময় নারী চরিত্র। তিনি একই সঙ্গে ভয়ংকর ও অসাধারণ প্রজ্ঞার অধিকারী। এই লোককথার আবহকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সিরিজটি।

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা হাডসন উইলিয়ামসের জন্য অবশ্য নতুন নয়। জনপ্রিয় সিরিজ ‘হিটেড রাইভালরি’তে শেন হল্যান্ডার চরিত্রে অভিনয় করছেন তিনি। সিরিজটির গল্প দুই প্রতিদ্বন্দ্বী হকি খেলোয়াড়ের গোপন প্রেমের সম্পর্ক নিয়ে। রুশ খেলোয়াড় ইলিয়া রোজানভ চরিত্রে অভিনয় করেছেন কনর স্টোরি।

সিরিজটিতে দুই অভিনেতার রসায়ন দর্শকের নজর কেড়েছে। এরই মধ্যে দ্বিতীয় মৌসুমের শুটিং শুরু হয়েছে।

আগে এক সাক্ষাৎকারে সহশিল্পী স্টোরির সঙ্গে নিজের রসায়ন নিয়ে কথা বলেছিলেন উইলিয়ামস। ভ্যানিটি ফেয়ারকে স্টোরি বলেছিলেন, ‘অভিনয় শুরু করার আগেই হাডসন আর আমার মধ্যে রসায়ন তৈরি হয়ে গিয়েছিল।’

উইলিয়ামসও জানান, পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে তাঁদের স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছিল শুরু থেকেই। তাঁর কথায়, ‘আমরা একে অপরের মুখের খুব কাছে থাকা কিংবা ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার বিষয়টিতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম।’

সহশিল্পীর সঙ্গে এই ঘনিষ্ঠ বন্ধুত্ব পর্দায় অন্তরঙ্গ দৃশ্যগুলোকে সহজ করে তুলেছে বলেও মনে করেন উইলিয়ামস। তাঁর মতে, সহকর্মীদের সঙ্গে সাধারণত যে দূরত্ব বজায় থাকে, অভিনয়ের প্রয়োজনে তার চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ পরিসরে যেতে হয়। পরস্পরের মধ্যে আস্থা ও স্বাচ্ছন্দ্য থাকলে এমন দৃশ্যে অভিনয় করাটা সহজ হয়ে ওঠে।

সম্পাদকীয় :

Editor & Publisher: Golam Mostafa Jibon

News & Commercial Office: 2 R. K Mission Road, Dhaka & Railgate, Sirajganj.

Hotline: 01715-319996, 01558-314179

E-mail : editor.thedailysky@gmail.com, news.thedailysky@gmail.com

অফিস :